সকল মেনু

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, উপজেলার শাল্লা ইউনিয়নের সিমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার শিশুপুত্র, আকিব মিয়া (৫) ও মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের শিশুপুত্র তানভীর হোসেন (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মির্জাকান্দা গ্রামে লিল মিয়ার বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায় আকিব ও তানভীর। সেখানে কয়েকজন শিশুর সঙ্গে খেলার একপর্যায়ে দুজনই পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন ও স্বজনরা আকিব ও তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top