জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব-এর ২০২৫-২৬ বর্ষের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ মুস্তাকিম।
একই সেশনের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মরিয়ম আক্তার তানিয়া জেনারেল সেক্রেটারি (অপারেশন) এবং ব্যবস্থাপনা বিভাগের বেলাল হাসান শাওন জেনারেল সেক্রেটারি (স্ট্রাটেজিক) পদে মনোনীত হয়েছেন। এছাড়া হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ফাইজুল ইসলাম নাইম ট্রেজারার পদে দায়িত্ব পেয়েছেন।
প্রেসিডেন্ট ও দুই সেক্রেটারিসহ মোট ১১ সদস্যের এ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন সামিউল ইসলাম, মাহমুদুল হাসান ও সাদিয়া আফরিন সেলভি। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেজাবিন ফারিহা ও উমি সিদ্দিকী। এছাড়া অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. হাবিবুর রহমান ও রিজভী আহমেদ।
নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সৃজনশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আগামী এক বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে এই কমিটি—এমনটিই আশা সকলের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।