সকল মেনু

বড়াইগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার (৩জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্লোবাল টিভির নাটোর প্রতিনিধি আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এসময় বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম, নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি (সাবেক) পিকে এম আব্দুল বারী,কোষাদক্ষ মোঃ কায়েস উদ্দিন,যুগ্ন সাধাারন সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম শিহাব, বড়াইগ্রাম স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী, কালের কণ্ঠ ( ডিজিটাল) প্রতিনিধি গোলাম রাব্বানী প্রমুখ।
এছাড়াও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top