সকল মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কালমেঘ’-এর ব্যতিক্রমী আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও শরীরচর্চা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালমেঘ’-এর উদ্যোগে গত জুন মাসব্যাপী ব্যায়াম প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশগ্রহণ করেন।

সংগঠন সংশ্লিষ্ট এক প্রতিনিধি থেকে জানা যায়, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসজুড়ে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং শরীরচর্চাকে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। মাসব্যাপী নানা ধরনের ব্যায়ামে অংশ নিয়ে প্রতিযোগীরা নিজেদের শারীরিক  ফিটনেসের দক্ষতা প্রদর্শন করেন।

সংগঠনটির ফুড কমান্ডার মোস্তফা কামাল জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা পারফর্মারদের নির্বাচন করা হয়েছে তিনটি প্রধান বিষয় বিবেচনায় রেখে—
১) প্রতিদিনের উপস্থিতি,
২) যথাসময়ে নজরুল ভাস্কর্যে উপস্থিত থাকা (প্রতিদিন সকাল ৫টা ২০ মিনিটের মধ্যে) এবং
৩) প্রতিটি ব্যায়াম যথাযথভাবে করার প্রচেষ্টা।

প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের মধ্যে স্থান অর্জনকারীরা হলেন —
১ম স্থান : শিমুল মল্লিক সিয়াম, রাবিব মিয়া
২য় স্থান : শুভজিৎ বাগচী, হোসাইন চৌধুরি
৩য় স্থান : মোহাম্মদ জনি, নাইমা জানাত আশা, শেখ মিফতাহুল ইসলাম
৪র্থ স্থান : এইচ এস রাজেন, তূর্ণা, আদ্রিক
৫ম স্থান : পাপিয়া চাকমা, মোস্তফা কামাল (খারা মানব)

কালমেঘ প্রতিনিধি আরও জানান, অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের জন্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারীরা ‘কালমেঘ’-এর এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার, কর্মশালা এবং ফিটনেস ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top