সকল মেনু

আত্রাইয়ে শহীদদের স্মরণে বিশেষ দোয়া

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আয়োজনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৩টায় উপজেলা দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমীর মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।

তিনি বলেন, তাদের রক্তে লেখা এই ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের আজকের দায়িত্ব হলো তাদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার সেক্রেটারি মো. তোজাম্মেল হক, নায়েবে আমীর মো. ওসমান গণিসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top