সকল মেনু

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় চোরাচালনি পণ্য জব্দ

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী রঙ্গারচর ইউনিয়নের বিশেষ অভিযান পরিচালনা করে, মালিকবিহীন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, বিভিন্ন প্রকার কসমেটিকস ও চকলেট জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৩০ জুন) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ- ২৮ বিজিবির তত্ত্বাবধানে, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান হৃদয়, ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির ১৬ সদস্য ২ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান পরিচালনা করে।
অভিযানে, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৪হাজার ২৮৬ পিস শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪হাজার ৯৯২ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী এবং ২০হাজার ১২০ পিস চকলেট জব্দ করা হয়।
আজ সোমবার বিকেল সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত চোরাচালানের পণ্যের সিজারমূল্য, ৫ কোটি ৫৪ লক্ষ ৭১হাজার ৫শত ২০ টাকা হবে বলে জানিয়ে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top