নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে রোববার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উন্নত প্রযুক্তি নিভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব (প্রশাসন) সত্যকাম সেন।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন জুয়েল ও জেলা মূখ্য পাট উন্নয়ন পরিদর্শক মো. মহিউদ্দিন।
এছাড়া সেখানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, পাট চাষী নূরে আলম, আলহাজ্ব সাইফুর রহমান, সুমি বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।