ছয় বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকালের গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃদ্ধের নাম হাবিল মিয়া। তিনি ওই এলাকার মৃত কাসেম আলীর ছেলে। এ ঘটনায় শিশুটি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনা জানাজানি হলে পালিয়ে যায় হাবিল। শনিবার রাতে হাবিল মিয়া এলাকায় ফরে ঘোরাঘুরি করছিল। তাকে আটকে গণপিটুনি দেয় এলাকাবাসী। গুরুতর আহত হাবিলকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।