এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই উত্তর ভালো না হওয়ায় হতাশায় পড়ে বিষপান করে আত্মহত্যা করেছেন শাকিলা খাতুন (২০) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত শাকিলা ওই গ্রামের আবু হেনার মেয়ে এবং ধরমপুর মহাবিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে শাকিলা দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকেন তিনি। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে শাকিলা জানান, তার পরীক্ষাটি ভালো হয়নি। এরপর কিছুটা বকাঝকা করেন পরিবারের কয়েকজন সদস্য।
অভিমান করে শাকিলা সবার অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, “আত্মহত্যার ঘটনা জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।