নাটোরের বড়াইগ্রামে মিনহাজ হোসেন আবির নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
সে বনপাড়া পৌরসভার মহিষ ভাঙ্গা এলাকার মিলন হোসেনের একমাত্র ছেলে, সে আবিদ ইন্টারন্যাশনাল ইস্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
তার পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেল তিনটার পরে শিশু আবির তার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর বাড়ির না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী বিভিন্ন মিডিয়াসহ ফেসবুকেতে নিখোঁজের সংবাদ প্রকাশ করে, পরবর্তীতে রাত ৯ টার দিকে বনপাড়া – হাটিকুমরুল মহাসড়কের পাশে বনলতা মসলা ফ্যাক্টরির কাছে রক্ত মাখা সাইকেল দেখতে পেয়ে পরিবারের লোকজন এবং এলাকাবাসী এসে খুঁজতে থাকলে পাশেই ভুট্টার ডালপালার ভেতর আবিরের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন, পুলিশ ঘটনা স্থলে এসে আবিরের মহাদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার মৃত ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আবিরের বাবা মিলন সাধারণ ডায়েরি করেছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে, অপরাধীদের সনাক্তর কাজ শুরু করা হয়েছে, এলাকায় গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।