সকল মেনু

মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়: অশ্লীল শব্দ ব্যবহার প্রসঙ্গে ট্রাম্প

 ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি অশ্লীল শব্দের ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটি উল্লেখ করে রুটে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ শেষ করার সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে তুলনা করেছেন তিনি। হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্তের মতো যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এই কাজ করার পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। এখন আমরা তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখছি।

‘‘কিন্তু আমরা যদি সেই হামলায় সফল না হতাম? ওই হামলাই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ওই হামলাই যুদ্ধ শেষ করেছে। আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু মূলত ওই হামলাই যুদ্ধ শেষ করেছে।’’

তিনি বলেন, ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। এই হামলাই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে। আমরা যদি সেটা শেষ না করতাম, তাহলে এখনও যুদ্ধ চলত।

সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান-ইসরায়েলের সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন তিনি।

‘‘তারা নরকের মতো লড়াই করছে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিট লড়তে দিন। তারপর থামানো সহজ হয়ে যায়।’’

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ তো বলতেই হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top