সকল মেনু

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক ও দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর আড়াইটায় তাহিরপুর থানার এস আই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায, উপজেলা আওয়ামী লীগের এই নেতা গেলো বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তাহিরপুর থানায় দায়ের করা একটি মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও ইউনুছ আলী একই সময়ে সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলারও আসামী।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top