সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর থেকে ৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মো.জহুর ইসলামের ছেলে সুমন মিয়া (১৯), রহিমেরপাড়া গ্রামের ইজার আলীর ছেলে ইব্রাহিম মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) দুপুরে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হকের দিক নির্দেশনায় থানার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে দোয়ারাবাজার থানার ০২নং নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের জনৈক গৌছ আলীর মুদির দোকানের সামনে কাঁচা কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯ বোতল ভারতীয় এসি-ব্ল্যাক বোতল মদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।