সকল মেনু

রাজশাহীতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে নাবালিকা কিশোরিকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত রাশেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিনগত রাত্রি ১২ টার সময় পাবনার আতাইকুল থানার গায়েশবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের রমজান মন্ডলের ছেলে রাশেদ,ভুক্তভোগী অষ্টম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে দীর্ঘদিন থেকে নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৭ মে রাতে ওই কিশোরী তার চাচার বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা আসামি রাশেদ ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে কাঠালবাড়িয়া গ্রামের মুনবর শাহের পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে গত ২৮ মে ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৮, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী ২০২০) এর ৯(১)/৩০।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত রাশেদকে আটক করা হয়েছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করে ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার দূর্গাপুর থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হইয়াছে ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, গ্রেপ্তার রাশেদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top