ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদার করছে ইরান। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে তারা। এবার ইরানের হামলায় একদিনে ইসরায়েলের ১৩৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মিসাইল হামলা চালিয়েছে ইরান। নতুন করে চালানো হামলায় অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে তেহরান। যেগুলোর বেশ কয়েকটি সরাসরি বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে।
ইসরায়েলি মেডিকেল সার্ভিস জানিয়েছে, মিসাইল যেসব জায়গায় আঘাত হেনেছে সেখান থেকে ১৩৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে তারা।
তবে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানি হামলায় এখন পযন্ত ৮৯ জন আহত হয়েছেন। যারমধ্যে তেলআবিব এবং উত্তরাঞ্চলে তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ বিস্ফোরণ এবং শার্পনেলের আঘাতে আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা, বিবিসি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।