সকল মেনু

আত্রাইয়ে ব্যাংকারের বিরুদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে সোনালী ব্যাংকের একজন অফিসারের বিরুদ্ধে গ্রাহক হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান  সোমবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে ঐ বাংকের শাখা ব্যবস্থাপক বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুন) মাওলানা মুজাহিদ খান সরকারি টিআর প্রকল্পের একটি বিল ফরম নিয়ে ব্যাংকে যান। উপজেলা হিসাব রক্ষণ অফিস কর্তৃক পাসকৃত বিলের বিপরীতে নগদ টাকা গ্রাহককে দেয়ার বিধান থাকলেও সোনালী ব্যাংক আত্রাই শাখার অফিসার মো. শফিক গ্রাহককে টাকা না দিয়ে টালবাহানা করেন।
তাকে পে-অর্ডার করার অজুহাত দিয়ে বিভিন্ন টেবিল ঘুরাতে থাকেন। এক পর্যায় তিনি শাখা ব্যবস্থাপকের স্মরণাপন্ন হলে ব্যবস্থাপক নূরনবী মিলন বিল ফরমটি পুনরায় তার নিকট পাঠিয়ে গ্রাহক মুজাহিদ খানকে নগদ টাকা প্রদান করেন।
এদিকে অফিসার শফিক কর্তৃক হয়রানীর শিকার মাওলানা মুজাহিদ খান সোমবার (১৬ জুন) তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ শাখা ব্যবস্থাপক বরাবর দাখিল করেছেন। সোনালী ব্যাংক আত্রাই শাখার ব্যবস্থাপক নূরনবী মিলন বলেন, গ্রাহকের সাথে তার এ আচরণ ঠিক হয়নি। আমি অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহন করবো।#
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top