সকল মেনু

আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী। রোববার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের প্রতিনিধিত্ব চান সারজিস আলম।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।

তিনি আরও বলেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করেন, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না। তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top