সকল মেনু

নওগাঁয় একুশে পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব

নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে শুক্রবার বিকেলে প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। উৎসব শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসেল।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম, সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খানসহ একুশে পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একুশে পরিষদ শুধু সাংস্কৃতিক চর্চাই নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে নিয়মিত এমন আয়োজন করে থাকে।
ফল উৎসবে বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শন ও পরিবেশনার মাধ্যমে খাদ্য সচেতনতা এবং ফলভিত্তিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top