ঈদের ছুটি শেষে নাটোরের বিভিন্ন জায়গা থেকে কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিলেন শতাধিক কর্মজীবীরা। এ সময় মানবিক কাজ করে প্রশংসায় ভাসছে পুলিশ। কর্মজীবীদের পুলিশের নিজস্ব বাসে করে কর্মস্থলে পৌঁছে দেয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুর পৌনে চারটার দিকে শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে দুটি বাসযোগে শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় ঢাকায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করে নাটোর জেলা পুলিশ।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকায় বিভিন্নস্থানে কর্মরত ব্যক্তিরা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পুলিশের দুটি নিজস্ব বাসযোগে প্রায় শতাধিক যাত্রীকে বিনা ভাড়ায় ঢাকার গাজীপুরে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ সুপার।
এদিকে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মস্থলে ফিরতে পারা যাত্রীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।