বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, “সত্য ও ন্যায়ের পথে চলার কারণেই আমাদের ওপর বারবার জুলুম-নির্যাতন নেমে এসেছে। তবে আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কারামুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় তারাগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঞ্চে ওঠার পর উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ টি এম আজহারুল ইসলাম আরও বলেন স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আমাকে বিনাদোষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জুলাই-এ ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে আমি মুক্তি পেয়েছি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে আমি কখনও মৃত্যুকে ভয় পাইনি।
তিনি বলেন, দেশে এখনো ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম চলছে। জামায়াত সবসময় শান্তিপূর্ণ উপায়ে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে জনগণকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে এখন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিষ্টাচার বজায় রেখে গঠনমূলক রাজনীতি করতে হবে ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এস. এম. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, কেন্দ্রীয় নেতা এ টি এম আজম খান।
রংপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নীলফামারী জেলা জামায়াত আমীর মাওলানা আব্দুর সাত্তার অধ্যাপক মাহবুবর রহমান বেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য, মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক।
এছাড়া ছাত্রশিবির যুব বিভাগ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে ঘোষণা দেওয়া হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে এ টি এম আজহারুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।