নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে এক নারীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনায় শরিফুল (৩১) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতনী ইউনিয়নের ছাতনী গ্রামের বাসিন্দা আব্বাস আলীর ছেলে শরিফুল একই গ্রামের এক নারীকে (৪০) ধর্ষণের চেষ্টা চালায়। দুপুর আনুমানিক ১৪৩০ ঘটিকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে ঘটনাস্থলেই ধরে ফেলে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোরে অবস্থানরত সেনা টহল দলকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার সত্যতা যাচাই করে। পরে অভিযুক্ত শরিফুলকে আইনি প্রক্রিয়ার জন্য নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানা পুলিশ জানান, এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান আছে এলাকাবাসী জানান, শরিফুলের বিরুদ্ধে আগেও বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগ ছিল। তারা তার দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।