সকল মেনু

শ্রীলঙ্কায় মিম, ঘুরছেন সমুদ্রপাড়ে

জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম শ্রীলঙ্কায় বেড়াতে  গেছেন। স্বামী সনি পোদ্দারের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন এই তারকা। সেখানে গিয়ে সমুদ্রের ধারে হাঁটছেন তিনি। সেখান থেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নজরকাড়া কিছু মুহূর্ত।

মঙ্গলবার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। তাতে দেখা গেছে, সমুদ্রের ধারে হাঁটছেন, বিভিন্ন স্টাইলে পোজ দিয়েছেন। সেখানকার রেস্টুরেন্টে পিৎজা খেতেও দেখা গেছে তাকে। যা মুগ্ধতা ছড়িয়েছে তার ভক্তদের মাঝে।

সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ জানালেন, শ্রীলঙ্কার হিক্কাডুয়া এলাকায় অবস্থান করছেন তারা। এছাড়াও তার স্টোরিতেও আরও কিছু ছবিতে দেখা যায়, স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি সেলফিও ভাগ করে নিয়েছেন মিম।

ছবিগুলো প্রকাশের পরপরই মিমের অনুরাগীরা তার পোস্টের মন্তব্যঘরে মুগ্ধতা প্রকাশ করেন। বিশেষ করে তার লুকের প্রশংসা করেছেন তারা।

বিদ্যা সিনহা মিম শুধু অভিনয়ের জন্য নয়, তার ফ্যাশন সেন্সের জন্যও বেশ জনপ্রিয়। সময় পেলেই দেশের গণ্ডি ছাড়িয়ে চলে যান পছন্দের কোনো গন্তব্যে। এর আগে তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অবকাশ কাটাতে। প্রতিটি সফরে এই নায়িকা নিজের উপস্থিতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন ভক্ত-অনুরাগীদের মাঝে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top