সকল মেনু

লালপুরের দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোঃ মাসুদ রানাকে দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।

আজ ১১ জুন রোজ বুধবার সকাল ১১টায় উপজেলার দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক , ম্যানেজিং কমিটির সদস্য, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা।

নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন আদর্শে দৃঢ় এবং জনসেবায় অঙ্গীকারবদ্ধ এই সমাজহিতৈষী মানুষটির নেতৃত্বে দুয়ারিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মান ও পরিবেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমাদের বিশ্বাস। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষানুরাগী মনোভাব শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই ভাবে আমাকে সভাপতি মনোনীত করায় বিএনপির সংগ্রামী নেতা, মানবিক চিকিৎসক, সমাজহিতৈষী, লালপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক, ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top