সকল মেনু

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে দিল্লি

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ৬টায় প্রকাশিত এ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পাঁচ নম্বরে। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের শহর আমস্টারডাম।

সংস্থাটির তথ্যমতে, ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠী’র জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৪৩ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ১৭৬, দ্বিতীয় স্থানে থাকা আমস্টারডামের স্কোর ১৫৮। যা দুটির শহরের বাতাসই অস্বাস্থ্যকর বলে বিবেচিত। তালিকায় ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। চতুর্থ স্থানে আছে চিলির সান্টিয়াগো, শহরটির বাতাসের মানের স্কোর ১৫১।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top