সকল মেনু

বাগাতিপাড়ায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয় । মঙ্গলবার (১০জুন) সকালে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান। তিনি আরও বলেন, “দ্বীন ও দেশের কল্যাণে জামায়াতের দায়িত্বশীলদের আরও নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই লড়াই চলবেই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সহ-সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি, নাটোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সদ্য কারামুক্ত মহসিন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ.কে.এম আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী জাকির হোসেন মাস্টার।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের দায়িত্বশীলদের মাঝে ইসলামি আদর্শ, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “ইসলামি আন্দোলনকে সামনের দিনে শক্তিশালী করতে হলে এখন থেকেই সকল দায়িত্বশীলকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।”

সমাবেশটি স্থানীয় পর্যায়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের অভিমত।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top