সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশবেলা প্রকাশক রেজাউল করিম শামীম ও সম্পাদক জামিরুল ইসলাম। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় পৃথক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।
তারা বলেন, দীর্ঘ এক বছর পর আমাদের সামনে খুশির মুহূর্ত নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজাহা। হযরত ইব্রাহিম (আ.)-এর নিঃশর্ত ভালোবাসা ও ত্যাগের গল্প নিছক ইতিহাস নয়, তা আমাদের জিবনের সঠিক পথ নির্দেশক। ঈদের আনন্দটা পরিবার ও সমাজের প্রতিটা মানুষের সাথে ভাগ করে নিতে হবে। ঈদের খুশির মতো আনন্দে ভরে উঠুক বাংলাদেশবেলা প্রতিটি পাঠকসহ সকলের জীবন।
শুভেচ্ছা বার্তায় বাংলাদেশবেলার প্রকাশক ও সম্পাদক আরও বলেন, আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি এই কামনা সবাইকে ‘ঈদ মোবারক’।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।