সকল মেনু

ফিরছেন মির্জা ফখরুল, দেশেই করবেন ঈদ

চিকিৎসা নিতে গিয়ে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানে চলাচলে নিষেধাজ্ঞা দেন চিকিৎসকরা। তিনি চোখের চিকিৎসার জন্য ব্যাংককের রুটনিন আই হাসপাতালে গিয়েছিলেন।

তবে বিমানে দেশে ফিরছেন তিনি। বাংলাদেশে এসে ঈদুল আজহা উদযাপন করবেন মির্জা ফখরুল। শুক্রবার (৬ জুন) রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১১টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন মির্জা ফখরুল। তাকে বহনকারী ফ্লাইটটি রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চোখের জটিলতাসহ অন্যান্য শারীরিক সমস্যার কারণে গত ১৩ মে রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। সঙ্গে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top