সকল মেনু

গোমস্তাপুরে আদিবাসীর ভাসমান লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ভাসামান অবস্থায় শ্রী আমিন (৪৬) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার (৬ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাশরইল কিনুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শ্রী আমিন উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের মৃত বুধুর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, মৃত শ্রী আমিন গত ৩ জুন মঙ্গলবার রাত ৯টার দিকে চা খাওয়ায় কথা বলে বাসা থেকে পার্শ্ববর্তী গ্রাম কাশরইল কিনুপাড়া উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরে সে বাসায় ফিরেনি। তার পরিবার খোঁজাখুজি অব্যহত রেখেছিলো। পরিবার ও স্থানীয়রা জানায় সে প্রায় চোলাই মদ্য পান করতো। মঙ্গলবারও সে মদ্য পান করেছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মদ্য পান করে মাতাল অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু বরণ করেছে।

শুক্রবার সকালে পুকুরের মালিকের স্ত্রী সোনামণি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দিলে মৃত শ্রী আমিনের স্ত্রী ও মেয়ে তার লাশ শনাক্ত করেন। পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top