সকল মেনু

আত্রাইয়ে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা

নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে  আত্রাই উপজেলা ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১১টায় আত্রাই উপজেলা জামাতে ইসলামির এক সভায় জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব মনোনিত প্রার্থীদের নাম প্রকাশ করেন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনিত প্রার্থী: ওসমান গণি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনিত প্রার্থী ছাবিনা খাতুন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনিত প্রার্থী পাঁচুপুর ইউনিয়নে শাহিন আহমেদ, আহসানগঞ্জ ইউনিয়নে মো. এনামুল হক, হাটকালুপাড়া ইউনিয়নে মো. হাসান আলী, কালিকাপুর ইউনিয়নে মো. আমজাদ হোসেন, বিশা ইউনিয়নে মাহমুদুল হাসান সাকিল,মুনিয়ারী ইউনিয়নে তোজাম্মেল হক।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে,অবশিষ্ট শাহাগোলা ও ভোঁ-পাড়া এই ২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
এ বিষয়ে আত্রাই উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মো.আসাদুল্লাহ আল গালিব বলেন, “আমরা স্থানীয় জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করছি এবং নির্বাচনে বিজয়ী হয়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করব।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top