সকল মেনু

আত্রাইয়ে দিনব্যাপী পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর আত্রাই উপজেলার আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১লা জুন) সকাল ১০টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এই পার্টনার প্রকল্পের কংগ্রেস আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার শাফলা আক্তার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নওগাঁর উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, “কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
 এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহকারী অধ্যাপক (অব:) এ এফ এম মুনসুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top