সকল মেনু

লালপুরে সাংবাদিকপত্নীর ইন্তেকাল

নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও নজরুল নগর ঘাটমোরদহ মডেল কলেজ এর অধ্যক্ষ আড়বাব ইউনিয়নের সাধুপাড়া নিবাসী মো: ইনতাজ আলী স্ত্রী পপি খাতুন (৩২) শনিবার সকাল ১১ টার সময় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাদ আসর সাধুপাড়ায় মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় গোরস্থানে সমাধিস্থ করা হয়।

মৃত্যুকালে তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এস এম আর মোকাররেবুর রহমান নাসিম সভাপতি সালাহ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুল মোতালেব রায়হান,সহ-সভাপতি ও বাংলাদেশ বেলার সম্পাদক জামিরুল ইসলাম, আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, লালপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সজিবুল ইসলাম রিদয়, মাহবুবুর রহমান প্রমূখ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top