জন্মদিনে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়েছেন ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু। শুক্রবার (৩০ মে) রাতে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক নেতারা জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ ভালবাসা জ্ঞাপন করেন।
এ সময় তার দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয় তার জন্মদিন। অনুষ্ঠানে একে একে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। পরে প্রেসক্লাবেই নৈশভোজে মিলিত হন সাংবাদিকরা। এদিন দোয়াপূর্ব আলোচনা সভায় সাংবাদিক নেতারা নজরুল ইসলাম জুলুর বর্ণাঢ্য কর্মজীবনের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য মো. জীম, সোহেল মাহবুব, জাহিদ হাসান ও ফারুক আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন জন্মদিনের অনুষ্ঠানে।
এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজশাহী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম জুলু বলেন, আপনাদের ভালবাসায় আমি বিমোহিত। আমরা সবাই আপন ভাইয়ের মতো। আমরা জানি, একতাই শক্তি, একতাই বল। আমাদের প্রত্যেককে পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে আপোষহীন থেকে পেশাগত দায়িত্ব পালন করে যেতে হবে। জুলাই গণঅভ্যূত্থানে সাংবাদিকদেরও বড় ভূমিকা ছিল। আগামী দিনেও দেশ এবং জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমাদের প্রস্তুত থাকতে হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।