মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়ন, তথ্যআপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বাল্যবিবাহ প্রতিরোধে নাটোরের লালপুরে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় উপজেলার লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এসএসসি ভোকেশনাল ও বি এম কলেজের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও তথ্যসেবা যৌথভাবে এ বৈঠক আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুল ইসলাম। বৈঠক সঞ্চালনা করেন উপজেলা তথ্যসেবা অফিসার শুকরানা আশরাফী।
বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. হাসানুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহীনা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাদ’ আহমাদ শিবলী।
এ সময় বাংলাদেশবেলার সম্পাদক জামিরুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে প্রতিষ্ঠানটির ছাত্রীদের মাঝে বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধে করণীয়সমূহ এবং অন্যান্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।