রাজশাহী রেলস্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ মে) দুপুরে দুদক রাজশাহী জেলা অফিসের সহকারী পরিচালক মো. আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রেলস্টেশনে যাত্রীদের সেবাপ্রদানে হয়রানি, টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুদক এ অভিযান চালায়।
বুধবার দুপুরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল রাজশাহী রেলস্টেশনে যায়। এ সময় স্টেশন সুপারের কক্ষে টিকিট, যাত্রীসেবা, কুলির ভাড়ায় অনিয়ম ও সেবা সংক্রান্ত কর্মীদের ডেকে সতর্ক করা হয়। ঈদ-উল-অযহাকে ঘিরে সেবার মান ঠিক রেখে যে কোনো হয়রানি বন্ধে সতর্ক করে দুদক।
পরে মো. আমির হোসাইন বলেন, ঈদ সামনে রেখে কোনো হয়রানি বা টিকেট কালোবাজারি যাতে না হয়, সেজন্য আমরা সতর্ক করেছি। এরপর থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- দুদক রাজশাহী জেলা অফিসের উপ-সহকারী পরিচালক শারমিন আক্তার, মাহাবুবুর রহমান ও তানভীর আহমেদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।