নাটোরের লালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২৮ মে ) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী বের করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুনজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল খান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মকলেছুর রহমান, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম প্রমুখ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।