সীমান্তে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। ভারতের পুশইনের প্রতিবাদ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ভারতের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা আমাদের দেশি, বাংলাদেশি, আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা ভারতকে বলছি, তোমরা প্রোপার চ্যানেলে পাঠাও। আমাদের দেশে অন্যান্য দেশের যারা অবৈধভাবে থাকে, তাদেরকে আমরা প্রোপার চ্যানেলে পাঠাই।
তিনি বলেন, কিন্তু ওনারা এটা করতেছে না। তবে ওনাদেরকে আমরা বলতেছি যে প্রোপার চ্যানেলে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয়, আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো।
সীমান্ত নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কোনও ধরনের নিরাপত্তার কোনও অভাব নাই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আমার বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। কোনও অশান্তি বর্ডারে হবে না। সীমান্তের নিরাপত্তার কোন অভাব নেই। আমার বাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।