সকল মেনু

আ.লীগের লিটনের কালো টাকার কারবারি ডনকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল

দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া রাজশাহী ওয়াসা নির্বাহী প্রকৌশলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কথিত পুত্র সোহেল রানা ডনকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে নগরীর বর্নালী মোড়ে ডনের বাড়ির সামনে এলাকাবাসীর ব্যানারে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ এ মিছিল করেন।
 মিছিলে অংশ নেন বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ। এসময় নারীদের হাতে ঝাড়ু দেখা যায়। তাদের দাবি, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আওয়ামী লীগের অর্থদাতা ও জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে হওয়া মামলার আসামী। তিনি সম্প্রতি কাড়ি কাড়ি টাকা খরচ করে জেল থেকে জামিনে বের হয়েছেন।

আন্দোলকারীরা জানান, ডন লিটনের পালিত পুত্রের পরিচয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজশাহীতে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশনেও রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ। এর আগেও জেলে গেছেন মেডিকেল প্রশ্ন ফাঁস কান্ডে। তার রয়েছে কোচিং ব্যাবসা।

তারা বলেন, রয়েল মেডিকেল ভর্তি কোচিং, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসি রাজশাহী শাখার মালিকও ডন। সম্প্রতি রাজশাহীতে তার ব্যাবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন স্থানীয় ছাত্র-জনতা। ডন কোচিং ব্যাবসার আড়ালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লিটনের কালো টাকা সাদা করার কৌশল করছেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top