সকল মেনু

বড়াইগ্রামে ভূমি মেলা শুরু 

জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতন বাড়াতে সারা দেশে ২৫ মে শুরু হচ্ছে তিন দিনের ভূমি মেলা। এবারের ভূমি মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ভূমি মেলা উদ্বোধন করেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম। পরে ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ‘ভূমি সেবা অটোমেশন:বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এই সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সাব- রেজিস্ট্রার কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, উপজেলায় ৭টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা’, সাংবাদিক ও সেবাগ্রহিতাগণ।
ভূমি মেলা উপলক্ষে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলা ভূমি অফিস সহ সকল পৌর ও ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদান সহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top