সকল মেনু

ড. ইউনূসের সাথে বৈঠকে তিন উপদেষ্টার পদত্যাগ চাইলো বিএনপি

অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টাকে বিতর্কিত আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান নেতৃবৃন্দ।

ওই তিনজন উপদেষ্টা হচ্ছেন— জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদ।

এর আগে, সন্ধ্যা সোয়া ৭টায় তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন— জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

এদিকে, বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top