নাটোরে লালপুরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো হ্যাকার ও ব্যাংক একাউন্টের রিসিট প্রতারক চক্রের তিন হ্যাকার আটক করে। পরবর্তীতে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
শনিবার (২৪ মে) উপজেলার বিলমারিয়াতে রাত ৮ টার দিকে সেনাবাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে ইমোসহ সোশ্যাল মিডিয়া হ্যাকার ও ব্যাংকের রিসিট প্রতারক চক্রের তিনজন হ্যাকার আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত, বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ, জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন।
এসময় হ্যাকারদের কাছ থেকে অনেকগুলো সিম, মোবাইল ফোন, ল্যাপটপ ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, হ্যাকার চক্র অনেকদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্নভাবে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।