সকল মেনু

এ্যাডভোকেট আসলাম-উদ-দৌলার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে সিসিএস’র পথচলা শুরু

সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট আইনজীবী মো. আসলাম-উদ-দৌলার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) জেলা শাখার পথচলা শুরু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ প্রফেসরপাড়া লন্ডন ইংলিশ স্কুল মিলনায়তনে সংগঠনটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৫ মে রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলাকে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কো-অর্ডিনেটর মনোনীত করা হয়। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টে দেওয়ানী ও ফৌজদারী আইনজীবী হিসাবে আইন পেশায় নিয়জিত রয়েছেন। এর আগে দীর্ঘ ১৬ বছর জাতীয় দৈনিক মানবজমিন ও আমাদের সময় পত্রিকায় সাংবাদিকতার সাথে ছিলেন। তারুণ্য শক্তি ও দুর্নীতিমুক্ত ইতিবাচক সামাজিক আন্দোলনের সাথে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে।

শনিবার বিকেলে সিসিএস চাঁপাইনবাবগঞ্জ শাখার কো-অর্ডিনেটর এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. মো. শরিফুল ইসলাম, সাংবাদিক শাকিল রেজা, আব্দুর রাজ্জাক, আব্দুল আহাদ, আব্দুল হামিদ, সারওয়ার জাহান, মোহাম্মদ শীষ প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন এসএম মহিউদ্দিন মুরাদ।

বক্তারা বলেন, কনশাস কনজ্যুমার্স সোসাইটি-সিসিএস ২০১৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯” এর আলোকে ভোক্তার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষিত রাখতে সারাদেশে প্রায় ১,০০,০০০ স্বেচ্ছাসেবী নিয়ে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া সিসিএস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ও যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ২০১৮ সালে মহামান্য হাইকোর্ট সিসিএস’র রিটের প্রেক্ষিতে বাজার থেকে ৫২টি ভেজাল পণ্য নিষিদ্ধ করেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মতে তা প্রত্যাহার করা হয়। এছাড়া উক্ত রিটের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর হটলাইন নম্বর ১৬১২১ চালু করেছে। যা ২৪ ঘন্টা সেবা প্রদান করছে। চাঁপাইনবাবগঞ্জেও সিসিএস সামাজিক জাগরণ তৈরি, ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সিসিএস সদস্যদের নিঃস্বার্থভাবে সমাজসেবার ব্রত নিয়ে কাজ করতে হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top