সকল মেনু

চাঁপাইনবাবগঞ্জে গরিব ও অসহায়দের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

চাঁপাইনবাবগঞ্জে গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৪ মে) দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্প (বেংগল ক্যাভ্যালরি)-এর তত্ত্বাবধানে এবং ৯৩ সাঁজোয়া ব্রিগেডের আয়োজনে এই কর্মসূচি পরিচালিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

দিনব্যাপী চিকিৎসা সেবায় মেডিসিন, প্রসূতি ও চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা একজন রোগী জানান, “সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনেই এসেছি। এখানে এসে খুব ভালো সেবা পেয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও হাতে পেয়েছি।” অনেকেই এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাদিক ওলিদ বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জেলার গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন চিকিৎসাসেবা দিয়েছেন এবং আমরা নিশ্চিত করেছি যাতে সবাই প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পায়।”

সেনাবাহিনীর এই উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top