সকল মেনু

বড়াইগ্রামে মসলা উৎপাদনকারী কৃষকদলকে বিনামূল্যে ২টি গার্ডেন টিলার প্রদান

নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই মসলা ফসল উৎপাদনকারী কৃষক দলকে বিনামূল্যে ২টি গার্ডেন টিলার প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা তালশো কৃষক দল নেতা আব্দুল মজিদ ও কুমরুল কৃষক দল নেতা সাহাবুল ইসলামের হাতে উক্ত ২টি গার্ডেন টিলার মেশিন তুলে দেন। প্রতিটি মেশিনের মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ সব টিলার মেশিন দ্বারা কৃষকরা নিজস্ব জমি চাষ করতে পারবে এবং মসলার উন্নত জাতের ফসল উৎপাদনে অগ্রনী ভূমিকা পালন করবে। কৃষি সম্প্রসারণ দপ্তরের তত্ববধানে এবারই প্রথম উপজেলায় মসলার বাগান তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top