সকল মেনু

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার

রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দিনগত সারারাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ মে) বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন- ছমির উদ্দিনের ছেলে মো. মহির (৫০), হারান কর্মকারের ছেলে সনাতন কর্মকার (৪৫), কোরবান আলীর ছেলে ইমন আলী (২০), খাজের আলীর ছেলে হাবিবুর রহমান (২৯), আব্দুর রশিদের ছেলে মো. ইদুল (২০), জাহাঙ্গীর মণ্ডলের ছেলে ফিরোজ হোসেন (২০), আব্দুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৩৫), দেলশার প্রামাণিকের ছেলে আশাদুল প্রামাণিক (৩৬), ইমদাদুল হকের ছেলে শিমুল ইসলাম ওরফে কাজল (২১), মৃত রুস্তম মালিথা ওরফে নজরুল ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৭), আফছার আলীর ছেলে ইসলাম আলী (৩২), মৃত কাছের মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৪৮) ও রওশন আলমের ছেলে বাদশা আলম (২৮)। বাঘার আড়ানি, বাউসা ও পাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়পাকা এলাকায় তাদের বাসা।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের মধ্যে ৯ জন মাদক কারবারি ও দুজন চোর। এছাড়া তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন দুজন। অভিযানে মাদক কারবারিদের কাছে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। এছাড়া ইসলাম নামে এক আসামির কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, রাতভর বিশেষ অভিযানে আমরা বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেফতার করেছি। এছাড়া ডিবি পুলিশ একজনকে আটক করেছে। অভিযানে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) তাদের আদালতে পাঠানো হয়েছে। বাঘা থানায় আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছেন ওসি।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top