সকল মেনু

পুলিশের অভিযানে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারাবারী স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেওলা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারী আব্দুর রাজ্জাকের বাড়ী তল্লাশী করে একগ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক (৪৫) ও তার স্ত্রী আখি খাতুন (৩১) কে আটক করা হয়। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার লালুয়া গ্রামের দেলো সরদারের ছেলে মিঠুন সরদার (৪০) এবং ভর-তেতুলিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।#
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top