সকল মেনু

ঈশ্বরদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জারিমানা

পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুর ১২.৩০ ঘটিকায় উপজেলার লক্ষীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের অভিযোগে রুবেল হোসেন নামে এক ব্যক্তির থেকে এক লক্ষ জরিমানা আদায় করা হয়।

রুবেল হোসেন উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেন’র ছেলে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান।

এ অভিযানে সহযোগীতা করেন ঈশ্বরদী থানার এস আই শফিক ও পুলিশ সদস্যগণ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top