সকল মেনু

তাপদাহে নদীতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

রাজশাহীতে তীব্র গরমে পদ্মা নদীতে গোসল করতে নেমে জয় হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর পদ্মা নদীর আই বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। রাজশাহী নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রানা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জয় হোসেন নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার বাহাদুর আলীর ছেলে।

পুলিশ জানায়, তীব্র গরমে দুপুরে হাইটেক পার্ক সংলগ্ন শ্রীরামপুর এলাকার পদ্মা নদীতে গোসলে নেমেছিল জয়। কিন্তু স্রোতের তোড়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর জয়কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নৌ-পুলিশের এএসআই রানা আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top