সকল মেনু

নওগাঁয় বর্গা চাষীদের উপর হামলা, আটক ২

নওগাঁর পোরশায় বর্গা চাষীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন পোরশা ইসলামপুরের ইমরান হোসেনের ছেলে আব্দুর রহমান(৩৫) ও পোরশা বাঁশবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাকিব (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরেও পোরশার ইসি নং ১৩৩১ ওয়াক্ফ এস্টেটের সুহাতী মৌজায় ৪৫ বিঘা জমির বোরো ধান রোপন করেছিলেন ১৩ জন বর্গাচাষী। ধান পেকে যাওয়ায় বর্গা চাষীরা তাদের রোপণকৃত জমির ধান কাটতে শুরু করেন।
গত শুক্রবার বিকালে বর্গা চাষীরা জমিতে ধান কাটছিলেন। এসময় আটকৃত দু’জনসহ প্রায় ১৫-২০জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বর্গা চাষীদের উপর হামলা করে। হামলায় বর্গাচাষীদের মধ্যে ৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন রাসেল নামের বর্গাচাষী। হামলার সময় খবর পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করলে দুর্বুত্তদের মধ্যে সকলে পালিয়ে গেলেও আটক হন আব্দুর রহমান ও আব্দুর রাকিব। পরে আটকৃত দু’জনকে পোরশা থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী নজরুল ইসলাম শাহ্ বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছেন। আটকৃত দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে   বলে তিনি জানান।
ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top