সকল মেনু

আত্রাইয়ে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বেলা ১২ টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় এবং উপজেলা যুবদলের সিনিয়র-যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল. স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যগে আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় অনুষ্ঠিত হবে,কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ হায়দার টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার, বিশেষ বক্তা নওগাঁ জেলা যুবদলের সিনিয়র-যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন-উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মুস্তাকিন, মোঃ রুবেল হোসেন যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম টুটুল, মিঠু, মোঃ আব্দুর রহমান সেন্টু, বায়েজিদ হোসেন নসিব, হাফিজুর রহমান, মামুন, একরাম,মাসুদ,রকি।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলার প্রতিটি ইউনিয়ন যুবদলের সভাপতিবৃন্দসহ আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এবং সহযোগি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top