সকল মেনু

লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামী মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান।

লালপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে শনিবার (৩রা মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব নাটোর ক্যাম্পের সহযোগীতায় লালপুর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিলমাড়িয়া পদ্মার চর এলাকার অভিযান চালিয়ে আসামী মনির সরদারকে গ্রেফতার করেন।

এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদারের গ্রেফতারের খবরে বিলমাড়িয়া এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির ফিরেছে বলে জানা গেছে।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, গত রাতে অস্ত্র মামলায় আসামী মনি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে আজ রোববার তাকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top